মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী, অষ্টমনিষা বাজারে প্রজেক্টরে দেখলেন শতাধিক মানুষ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিবিসি বাংলায় প্রচারিত দেশনায়ক তারেক রহমানের সাক্ষাৎকারটি সাধারণ মানুষের দেখার সুযোগ করে দেওয়া হয়। শনিবার (১১ অক্টোবর) রাতে অষ্টমনিষা বাজারে প্রজেক্টরের মাধ্যমে এই সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করা হয়।

স্থানীয় শতাধিক মানুষ এ সময় উপস্থিত থেকে মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন। এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ। কেউ কেউ জানান, টেলিভিশনে দেখার সুযোগ না পেয়ে মাঠে বসেই এই আয়োজনে অংশ নিয়েছেন তারা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহাগ গাজী ও সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। তাদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহাগ গাজী বলেন, “তারেক রহমানের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তরুণ প্রজন্ম এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে নতুন করে অনুপ্রাণিত হয়েছে।”

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর