মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে একটি ভাড়া বাসা থেকে পিয়ারা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পাকশী ইপিজেড গেইট এলাকার একটি ভাড়াবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ পিয়ারা বেগম চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার মোঃ হাফিজুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, মোঃ হাফিজুর রহমান ও তার স্ত্রী পাকশী ইপিজেড গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মূলত তারা ইপিজেডে চাকরি করার উদ্দেশ্যে গত মাসে ওই এলাকায় মোঃ রিপন হোসেন এর বাড়িতে বাসা ভাড়া নেন। সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হলেও তার স্বামীকে পাওয়া যায়নি। তাদের স্বামী- স্ত্রীর মধ‍্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকেতো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে মোঃ হাফিজুর রহমান তার স্ত্রী পিয়ারাকে হত‍্যা করে পালিয়ে গেছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত মাসের মাঝামাঝি পাকশী ইপিজেড গেট এলাকায় একটি বাড়িতে বাসা ভাড়া নেন স্বামী-স্ত্রী। তারা ইপিজেডে চাকরি করার জন‍্য ওই এলাকায় এসে রিপন নামে এক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর