মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃ*ত্যু

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzEzLjYyLjAuNTQgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q2aiOqe0B

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম খড়েরবাড়ী গ্রামের মৃত আতর আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরুচোর সন্দেহ করে অপবাদ দেন নিহত আয়েশা বেগমের ছেলে মোঃ সালাম হোসেন। এ নিয়ে শুক্রবার রাতে আবারো সালাম ও পিন্টুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে আয়েশা বেগম ছেলে সালামকে বাঁচাতে এগিয়ে যান। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন আয়েশা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স. ম. আব্দুন নূর জানান, নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর