মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় ফুটবল টুর্নামেন্টে সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ ৭-০ গোলে জয়ী

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের আয়োজন আটঘরিয়া মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ জয় লাভ করেছেন।

আজ শনিবার ১১ অক্টোবর বিকালে আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৫ম ম্যাচে সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ বনাম চাটমোহর চিকনাই ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন তুষার।
সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউদ্দিন শফি।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম খান, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।
সাবেক ফুটবলার গোলজার হোসেন, আব্দুল মতিন সহ উক্ত খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল।
উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি জাহাঙ্গীর আলম, তার সহযোগী রেফারি ছিলেন রঙ্গন ও মাসুম।
উক্ত খেলায় সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ ৭-০ গোলে চাটমোহর চিকনাই ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব অর্জন করেন।
আগামীকাল ১৪ অক্টোবর আটঘরিয়া মিনি স্টেডিয়ামে ফায়ার সার্ভিস বনাম লক্ষীপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর