মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

বান্দরবান পার্বত্য জেলার লামায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১০টায় হায়দারনাশী এম.এস. দাখিল মাদ্রাসার হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হায়দারনাশী মাদ্রাসার সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল।  অতিথি  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  চকরিয়া উপজেলার উপসহকারী কৃষি অফিসার মিরাজুল ইসলাম। এছাড়াও  স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ  উপস্থিত ছিলেন।
 অতিথি বক্তা তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাদ্রাসা সুপার শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে অভিভাবক ও শিক্ষকবৃন্দের যৌথ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন  এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর