মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় প্রবাসীর রেমিট্যান্স হারিয়ে হতাশ গৃহবধূ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো রেমিট্যান্সের টাকা হারিয়ে দিশেহারা এক গৃহবধূ। ব্যাংক থেকে টাকা তোলার কিছুক্ষণের মধ্যেই ব্যাগে রাখা নগদ টাকার বান্ডিল উধাও হয়ে যায় বলে অভিযোগ তার। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অগ্রণী ব্যাংকের বড়ালব্রিজ শাখার সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারী রেখা খাতুন (৩৬) উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী।

রেখা খাতুন জানান, তার স্বামী মালয়েশিয়ায় চাকরি করেন। বেতন ও ধার করা টাকা মিলিয়ে তিনি দেশে ১ লাখ ২৯ হাজার টাকা পাঠান। চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগে রাখি। তখন ব্যাংকের ভেতরে কয়েকজন বোরকা পরা নারী বসা ছিলেন, তারা আমার দিকে তাকিয়ে ছিল।

তিনি আরও জানান, ব্যাংক থেকে বের হয়ে পাশের কাপড়ের দোকানে যাই। কিছুক্ষণ পর ব্যাগ খুলে দেখি ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। পাশে দাঁড়ানো ওই নারীরাও আর নেই।

অগ্রণী ব্যাংকের বড়ালব্রিজ শাখার ব্যবস্থাপক কেএম বারিউল হক বলেন, ওই নারী চেকের মাধ্যমে টাকা তুলেছেন। পরে তিনি জানান তার টাকাগুলো বাজারে গিয়ে আর পাচ্ছেননা।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ওই নারী স্পষ্টভাবে বলতে পারছেন না, কীভাবে টাকাগুলো হারিয়েছে। এখনো তিনি থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর