মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চলনবিল অধ্যুষিত চাটমোহরে একই দিনে দুটি সোঁতি বাধ অপসরণ 

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে চলনবিল অধ্যুষিত কাটাগাঙে একই দিনে দুটি সোঁতি বাধ অপসরণ করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পয়ন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল অধ্যুষিত কাটাগাঙ নদীতে দেওয়া দুটি  অবৈধ সোঁতি বাধ যা  বাঁশ খুটি চাটাই জাল দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিলেন কিছু অসাধু মৎস্যজীবি। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ পয়ন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় অভিযান চালিয়ে ২ টি সোঁতিবাধের বাঁশ খুটি চাটাই জাল অপসারণ করা হয়েছে।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশ সদস্য সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান,হান্ডিয়াল কাটাগাঙে কৃত্রিমভাবে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে মাছ শিকার করেছিল কিছু অসাধু মৎস্য শিকারী। ২ টি অবৈধভাবে দেওয়া সোঁতিবাধ অপসারণ করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অসাধু মৎস্যজীবি নদীতে পানি প্রবাহে বাঁধা দিয়ে কৃত্রিম ভাবে স্রোত তৈরি করে মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস করেছিল৷ অভিযান চালিয়ে ২ টি সোঁতিবাধ অপসারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর