মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাঁথিয়ায় অসহায় পরিবার দেখার কেউ নেই

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি কান্যালপাড়া গ্রামের বাসিন্দা মোছা আলেয়া খাতুন (আলতা), স্বামী মৃত সোহরাব সরদার—এক অসহায় জীবনযাপন করছেন দীর্ঘদিন ধরে। স্বামী মারা যাওয়ার পর থেকে জীবনের কঠিন সংগ্রামে একাই লড়ছেন তিনি। ভাঙা ঘর, অল্প খাবার, চিকিৎসার অভাব—সবকিছু মিলিয়ে এক চরম দুঃসহ বাস্তবতায় দিন কাটাচ্ছেন আলেয়া খাতুন।
অর্থের অভাবে নিজের ভাঙা ঘরটি মেরামত করতেও পারছেন না তিনি। প্রতিদিনের চাহিদা মেটানোই এখন তার জন্য এক কঠিন যুদ্ধ। এলাকাবাসী জানায়, আলেয়া খাতুন দীর্ঘদিন ধরে সরকারি বা বেসরকারি কোনো সহায়তা পাননি।
স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সামান্য সাহায্য পেলেই হয়তো তার মাথার উপর একটি নিরাপদ ছাউনি তৈরি করা সম্ভব।”
মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন আলেয়া খাতুন—একটি ঘর, একটি আশ্রয় এবং বাঁচার সামান্য আশা নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর