মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাতক্ষীরায় জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ওলামাদলে আহবায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী’র সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল-কাফি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পালাশ।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির  প্রধান সমন্বয়ক ও সাবেক যুগ্ন আহববায়ক হাবিবুর রহমান হবি, জাতীয়তাবাদী উলামা দল খুলনা জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুসা, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা জাসাস আহবায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
এ সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা হতে আগত জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সংগ্রামে উলামা দলের ভূমিকা তুলে ধরেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর