মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে হেডফোন কানে লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় প্রাণ গেলো এক যুবকের

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzEzLjU5LjAuNTggKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q2aiOqe0B

পাবনার ঈশ্বরদীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৩ অক্টোবর) শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান কালিকাপুর এলাকার মৃত ইউনুস মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পাবনা-রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে চলে আসে। কিন্তু হেডফোনের কারণে ট্রেন আসার শব্দ তিনি শুনতে পাননি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাজেদুল ইসলাম বলেন, “ইমরান কানে হেডফোন লাগানো অবস্থায় রেললাইনের পাশে হাঁটছিলেন। ট্রেন আসার পরও তিনি টের পাননি। ট্রেনের আঘাতেই তিনি মারা যান।” ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন ব্যবহার করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর