মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান। ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সারজিট হাসান সান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন আঁখি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টার, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

পরে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, সহ-সভাপতি রকিব মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক জালাল হোসেন, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তারেক, কোষাধক্ষ্য রিপন, সহ-কোষাধক্ষ্য সেন্টু, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক জোহা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজীব হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর