মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সং*ঘ*র্ষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ClwKTFNuYXBjaGF0LzEzLjU5LjAuNTggKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q2aiOqe0BEJi29PDtAQ==

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রমানিক নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে পাবনা মহাসড়কের পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে বটতলায় এ দূর্ঘটনা ঘটে। ‎নিহত ট্রাক চালক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এস আই মো. রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন-ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০) একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান,  আজ সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে একটি খালি ট্রাক ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি পন্যবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়। এতে চালক-হেলপারসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়,  ট্রাকের ভেতর থেকে চালক সবুজের মরদেহ উদ্ধার করা হয়।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান,  ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ৩ জন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভূক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর