মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ফাঁসিয়াখালীর কুমারী নিচপাড়া জামে মসজিদ শুভ উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ অপরাহ্ন

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী নিচপাড়া গ্রামে নবনির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এটি শুধু নামাজ পড়ার স্থান নয়; বরং মসজিদ সমাজে নৈতিকতা, শিক্ষার আলো ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে কাজ করবে। স্থানীয় জনগণকে মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করতে হবে এবং এর মাধ্যমে ইসলামি শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার। তিনি বলেন, “আজ কুমারী নিচপাড়া গ্রামবাসীর বহু দিনের স্বপ্ন পূরণ হলো। এ মসজিদ মুসল্লিদের ইবাদতের পাশাপাশি সমাজে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি এবং এলাকার কল্যাণ কামনা করা হয়।
স্থানীয় মুসল্লিরা নতুন জামে মসজিদ পেয়ে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই মসজিদ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত চাহিদা পূরণ করেছে। এখন থেকে ধর্মীয় শিক্ষার প্রসার এবং ইসলামী অনুশাসন পালনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গ্রামীণ পরিবেশে জাঁকজমকপূর্ণ এ উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে কুমারী নিচপাড়া এলাকা। মসজিদটি নির্মিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর