রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাকুন্দিয়ার সুখিয়ায় ভিডব্লিউবি’র সেপ্টেম্বর মাসের চাল বিতরণ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উমর ফারুকের উপস্থিতিতে উপজেলার সুখিয়া ইউনিয়নে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে সেপ্টেম্বর মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌসী বেগম মুঠোফোনে জানান, “আমার ইউনিয়নে ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ৩৪ জনকে সেপ্টেম্বর মাসের ৩০ কেজি চাল বিতরণ করা হয়। বাকী ৭১ জন অনুপস্থিত ছিল। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
এ সময় সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ টিটু, ইউপি সদস্য আব্দুল হক, সুহেল মিয়া, ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত আসন) তাছলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ইউপি গ্রাম পুলিশ (মহল্লাদার) প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর