মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নগদা শিমলা বণিক সমিতির সভাপতি আসাদ খান ও সেক্রেটারি শফিকুল

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৪নং নগদা শিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নগদা শিমলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আজাহার আলী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল আসাদ খান, ৭২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল মিয়া পেয়েছেন ৭০ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৭টি পদের ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হয়। ১৪৪ জন ভোটারের মধ্যে, একজন মৃত থাকায় ১৪৩ জন ভোট প্রদান করে। বৈধ ভোট গননা হয় ১৪২টি। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আয়নাল মাষ্টার, শাহাদাত মাষ্টার, মোজাফফর মাষ্টার।
এছাড়াও সহ সভাপতি পদে আরফান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হোসেন আলী, কোষাধ্যক্ষ আলহাজ্ব ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কালাম নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর