রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে ট্রেনে কাটা পড়ে নারী ও তিন ছাগলের মৃ*ত্যু

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তিনটি ছাগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম খাতেমন (৫৫)। তিনি ওই গ্রামের ব্যাটারি চালিত ইজি বাইকচালক শমসের আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে খাতেমন তিনটি ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই খাতেমন ও তিনটি ছাগলের মৃত্যু হয়।
নিহত খাতেমন এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন সততা নিশ্চিত করেছেন, এবং ঘটনাস্থলে রেল পুলিশ রেল এসে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর