মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় ২২ বছর পর ছাত্র দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

দীর্ঘ ২২ বছর পর পাবনার আটঘরিয়া উপজেলা ছাত্র দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দেবোত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র নেতা মিলন হোসেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন।
উক্ত মতবিনিময় সভায বক্তব্য রাখেন দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রতন মোল্লা, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কারানির্যাতিত ছাত্র নেতা আশরাফুল ইসলাম, ছাত্র নেতা রোহান, রাসেল, আজিজুল, হযরত, সাব্বির তমাল, আরিয়ান জাহিদ, জিসান, নাইম, নিরব,শাকিব, শাকিল, মাহিম প্রমুখ। পরিচালনায় ছিলেন ছাত্র নেতা নাজমুস সাদাত।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র দলের মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে মতিঝিল বাজার। এছাড়াও ছাত্র নেতা মঈনুল ইসলাম মাহিম এর নেতৃত্বে মতিঝিল বাজার থেকে একটি বিশাল মিছিল মতবিনিময় সভায় এসে পৌছায়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্ররা উপস্থিত ছিলেন।
এসময় কারানির্যাতিত ছাত্ররা দাবি করে বলেন, দীর্ঘ ২২ বছর আমাদের আটঘরিয়া উপজেলায় ছাত্র দলের কোন কমিটি নেই।
তবে জেলা নেতৃবৃন্দের কাছে আমাদের জোর দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন ছাত্র দলের পূণাঙ্গ কমিটি ঘোষণা করার জোর দাবি জানান। উক্ত মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর