মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুত, আতঙ্কে ছুটোছুটি যাত্রীদের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে ভোরে ঘটেছে এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।

ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা জানান, ভাঙ্গুড়া স্টেশনের কাছে পৌঁছানোর সময় হঠাৎ বিকট শব্দে বগি লাইনচ্যুত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক ঘণ্টা পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়নি। দীর্ঘ সময় ধরে তারা অনিশ্চয়তায় ভুগছেন। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে অন্যান্য রুটেও।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো খবর নেই। পূজার ছুটিতে বাড়ি যাচ্ছিলেন অনেকেই, তাদের দুর্ভোগ সীমাহীন।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন ঘটনাটি। তিনি জানান, ভোর চারটার দিকে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।

এদিকে, ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন ঠিকই, তবে বিস্তারিত জানেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর