মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আটঘরিয়ার মাজপাড়ায় জামায়াতে ইসলামী নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে রামেশ্বরপুর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের জামায়াতে মনোনীত পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
উক্ত নির্বাচী পথসভায় সভাপতিত্ব করেন মাজপাড়া ২নং ওয়ার্ড জামায়াতে আমীর আল-আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম, জেলা তালিমুল কোরআনের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জোবায়ের,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিব উল্লাহ, নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দীন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের  সেক্রেটারি সাইফুল ইসলাম,  মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম কচি, মাজপাড়া ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা আ: মুকিম।
অনুষ্ঠান শুরুতেই কোরআন দেলোয়াত পাঠ করেন মাওলানা কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জামায়াত নেতা ডা.হাফিজুর রহমান। উক্ত নির্বাচী পথসভায় মাজপাড়া ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর