মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাঁথিয়ায় মানসিক ভারসাম্যহীন মায়ের জমজ শিশুর দত্তক হস্তান্তর

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলায় এক মানবিক ও অনন্য উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। মানসিক ভারসাম্যহীন এক অসহায় মায়ের দুটি জমজ শিশুর দত্তক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের একটি নিরাপদ ও সুরক্ষিত আশ্রয় নিশ্চিত করলেন তিনি।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশু দুটির দত্তক হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও রিজু তামান্না বলেন,
শিশু দুটি যেন সঠিক পরিবেশে বড় হতে পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আজকে দত্তক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা একটি নিরাপদ আশ্রয় পেল। আশা করি তারা সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে।”
এছাড়া তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সাঁথিয়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও রিজু তামান্নার প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ সমাজে মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করবে এবং অসহায় মানুষদের জন্য আশার আলো তৈরি করবে।
দত্তক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শিশুদ্বয়ের জন্য শুরু হলো নতুন জীবন। প্রশাসনের এমন দায়িত্বশীল উদ্যোগ সমাজে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলেও অনেকে মত দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর