মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলের নাগরপুরে ছাতা বিতরণ করা হয়েছে। সহবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ছাতা বিতরণ করা হয়। সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন আলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সদস্য আশিকুর রহমান নিশাত, সাবেক যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে ছাতা বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর