মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ*চেষ্টা: অভিযুক্ত অধরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোতাহার (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মোতাহার উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মৃধাপাড়া গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে। মামলা দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও মোতাহারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর উপজেলার গোনা ইউনিয়নের একটি গ্রামে এই ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীর মা বাদি হয়ে  মোতাহারকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী বাড়ির ভেতরে একাই ছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। বাড়ির ভেতরে ওই বুদ্ধি প্রতিবন্ধী নারী একা থাকার সুযোগে মোতাহার বাড়ির ভেতরে প্রবেশ করে ওই নারীকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় পরিবারের এক সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে ঘটনাটি দেখতে পেলে মোতাহার সেখান থেকে পালিয়ে যায়।

বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীর মা জানান, ঘটনাটি নিয়ে স্থানীয় কয়েকজন মাতব্বর দুইদিন বৈঠক করেও সমাধান হয়নি। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করেছি। মামলা দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি। দ্রুত ধর্ষণচেষ্টাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি ভুক্তভোগী পরিবারের।

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত মোতাহারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মামলার আসামি পলাতক থাকায় এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর