মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাইয়ের মৃ*ত্যু বোন আহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বছরের বোন মরিয়ম খাতুন গুরুতর আহত হয়।

নিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহসীন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়,সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছোট বোনকে নিয়ে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন মাহবুব। পথে রামচন্দ্রপুর নবাব আওয়াল অলি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাহবুবকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর