রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রুহিয়া ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানাধীন ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার রুহিয়া ডাকবাংলো হলরুমে দিনব্যাপী  এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
 সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইদুর রহমান সুমিত নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ খাইরুল ইসলাম (প্রতীক: ঘোড়া) এবং মোঃ মোতাহার আলী (প্রতীক: ছাতা)। মোট ভোটার সংখ্যা ১০২ জন। উপস্থিত ভোটার ৯৯ জন। প্রতীক ঘোড়া পেয়েছে ৩৭ ভোট, প্রতীক ছাতা পেয়েছে ৬১ ভোট। নষ্ট ভোটের সংখ্যা ০১ টি। নির্বাচনের ফলাফলে মোঃ মোতাহার আলী (প্রতীক: ছাতা) বিজয়ী ঘোষণা হন।  নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কামরুল হাসান টিটু, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ কুদরত আলী এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর