মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরের ভাদ্রায় ফুটবল খেলা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

উৎসব মূখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার  আয়োজন করে। খেলায় গড়পাড়া ফুটবল একাডেমি, মানিকগঞ্জ ও ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব, সিরাজগঞ্জ এই দুটি দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সম্মানিত চেয়ারম্যান (অব:) অধ্যাপক ডা: মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো: সামছুল আলম সরকার  (খোকন)।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রকাশনা ও প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির। আরো উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলম ভিপি, ইউপি সদস্য বেল্লাল সরদার প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ (চঞ্চল)। টানা ৯০মিনিট খেলায় গড়পাড়া ফুটবল একাডেমি, মানিকগঞ্জ ১-০ গোলে ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব
 সিরাজগঞ্জকে পরাজিত করে। বিজয়ী দলের হাতে অতিথীবৃন্দরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। খেলাটি উপভোগ করতে  দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর