মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঝালমুড়ি বিক্রি করে সংসার চালে হেলাল মিয়া

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

‎ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের হেলাল মিয়া (৩৭) শারীরিক অসুস্থতার কারণে ঝালমুড়ি বিক্রি করেই সংসার চালাচ্ছেন। এক সময় তিনি দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কয়েক বছর আগে গলায় টিউমার অপারেশন হওয়ার পর থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে আর ভারী পরিশ্রমের কাজ করতে পারছেন না। সংসারের চাহিদা মেটাতে তাই ঝালমুড়ি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই তার।
‎
‎হেলাল মিয়ার পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেলেও এখনো চারজনকে নিয়ে সংসার চালাতে হয় তাকে। প্রতিদিন তিনি প্রায় এক হাজার টাকার ঝালমুড়ি বিক্রি করেন। তবে খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা। এ অল্প টাকায় সংসারের সব চাহিদা পূরণ করা তার পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
‎
‎হেলাল মিয়া জানান, ঝালমুড়ি বিক্রি করে সংসার চালানো সম্ভব হলেও তা খুবই সীমিত পরিসরে। সামান্য লাভের টাকায় সংসারের খরচ, সন্তানের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজন মেটানো অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন, “গলায় অপারেশনের পর এখন আর আগের মতো ভারি কাজ করতে পারি না। বাধ্য হয়েই ঝালমুড়ি বিক্রি করছি। যদি সরকারি কোনো সহযোগিতা পেতাম, তাহলে একটা ছোট দোকান দিতে পারতাম। সেখান থেকে আয় করে পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যে রাখতে পারতাম।”
‎
‎গ্রামবাসীরাও জানিয়েছেন, হেলাল মিয়া পরিশ্রমী মানুষ হলেও শারীরিক অসুস্থতার কারণে সীমাবদ্ধ হয়ে পড়েছেন। তারা মনে করেন, স্থানীয় প্রশাসন বা সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে হেলাল মিয়ার মতো অসহায় মানুষরা আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
‎
‎মানবিক সহায়তা পেলে হেলাল মিয়ার মতো মানুষদের জীবনমান উন্নত হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর