মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরের যুবক অটোরিকশা চুরির অভিযোগে গণ*পি*টু*নিতে নি*হ*ত

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে জহিরুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাঁকড়াজান ইউনিয়নের পা-ধুয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আব্দুর রশিদ মিয়ার ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কাঁকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতির মোড় গ্রামের বাবুল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করেন জহিরুল। পরে অটোরিকশাটি নিয়ে পা-ধুয়া চালা গ্রামে পৌঁছালে উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর