মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জে ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম ওয়েবসাইট উদ্বোধন

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ অপরাহ্ন

কিশোরগঞ্জে ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম ওয়েবসাইট শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বৃহস্পতিবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদের প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী কিশোরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম সংক্রান্ত ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদের প্রশাসক ফৌজিয়া খান জানান, এখন থেকে এই ডিজিটাল সেবার মাধ্যমে আরও সহজে বুকিংয়ের সুবিধা পাবেন সেবাপ্রত্যাশীরা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী। এসময় এডিসি জেনারেল মিজাবে রহমত, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন সহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বুকিং সংক্রান্ত লিংক: https://kzpdb-booking.com/


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর