মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুলেট সরদারকে (৪০) গ্রেফতার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বুলেট সরদার উপজেলার খট্টেশ্বর গ্রামের ফুলচাঁন মিয়ার ছেলে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গত ১৪ মে বিজ্ঞ আদালত বুলেট সরদারকে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রদান করে। সেই সাথে আরও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারদন্ড প্রদান করে। এরপর থেকেই বুলেট পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে খট্টেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর