বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনায় দস্যূতার চেষ্টা ব্যর্থ,টিপ চাকু-চাইনিজ কুড়ালসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

পাবনায় দস্যূতার প্রস্তুতিকালে টিপ চাকু ও চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে (১৮ সেপ্টেম্বর) অনন্ত মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় দস্যূতা সংগঠনের চেষ্টা চালানো অবস্থায় তিনজনকে আটক করা হয়।
অভিযানে একটি ৯.৫ ইঞ্চি টিপ চাকু ও একটি ১২ ইঞ্চি স্টেইনলেস স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রাকিব সরদার (১৯), সাং- চর কোশাখালি (লঞ্চঘাট), ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
২. মোঃ সোহেল (৩৪), সাং- বলরামপুর (আহাদ বাবুর গলি), ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
৩. মোঃ কামরান হোসেন (২৮), সাং- দক্ষিণ রামচন্দ্রপুর, ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, মাদক ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর