মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বান্দরবানে যুবককে খু*ন করে খালে ভাসালো দুর্বৃত্তরা

বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় এক যুবককে খুন করে লাশ খালে ভাসিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও এলাকাবাসী এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম অমন্ত সেন তংঞ্চঙ্গ্যা (৪৬)। তিনি রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাটিংঝিড়ি পাড়ার মৃত ধল্যা তংঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে রোয়াংছড়ি বাসটার্মিনাল রাস্তা হতে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে খুন করে তারাছা খালে ফেলে দেয়। আজ সকাল পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি।
নিহতের বড় ভাই রসিকো তংঞ্চঙ্গ্যা জানান, “আমার ছোট ভাই রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমরা সকাল থেকে খুঁজছি কিন্তু এখনো লাশ পাইনি।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, এব্যাপারে রোয়াংছড়ি থানা এসআই শুভ্রমুকুল সত্যতা স্বীকার বলেন ঘটনা সত্য সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছি। সেখানে রাস্তা উপর প্রচুর রক্ত পড়ে আছে।
পাশাপাশি ধারণা করছে রক্তাক্ত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করা হয়েছে জানিনা। রাস্তায় মারার পর নাদীর ধারে বালুচরে টেঁনেহেঁচরা করে নিয়ে যাওয়া চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশের টুকরা ও কাঠের টুরা উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ব্যক্তি অমন্তসেন তঞ্চঙ্গ্যা জীবিত ও মৃত লাশ না পাওয়ার পর্যন্ত উদ্ধার কাজে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর