মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বান্দরবানের রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

বান্দরবানের রুমা উপজেলায় সকল প্রকার টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রুমা বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে। প্রান্তিক কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, গত কয়েক বছর ধরে সন্ত্রাসী তৎপরতার কারণে রুমার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছিল। ব্যবসা-বাণিজ্য ও ট্যুরিজম বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কোনোরকম প্রাণচাঞ্চল্য ছিল না। তবে সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে।
এই অবস্থায় অতিরিক্ত টোল আদায় এলাকার অর্থনীতিকে আবারও পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বক্তারা বলেন, রুমার চারটি ইউনিয়নে বসানো টোল পয়েন্টগুলোতে অতিরিক্ত টোল আদায় এবং সাধারণ মানুষের প্রতি হয়রানি চলমান রয়েছে। এর ফলে মানুষের মনে একরাশ ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে।
স্থানীয় কৃষক ক্যউসিং মারমা বলেন, “বাজারের আড়তদার ও তাদের সিন্ডিকেট কৃষিপণ্যের দর নির্ধারণ করে। আমরা আমাদের ফসল বাজারে আনলেও ন্যায্যমূল্য পাই না। ব্যবসায়ীরা ইজারার দোহাই দিয়ে আমাদের ঠকায়।”
বিশেষ করে ২ নং রুমা সদর ইউনিয়নের কক্ষংঝিড়ি এলাকার টোল পয়েন্টে অতিরিক্ত টোল আদায় ও অস্বাভাবিক হয়রানির অভিযোগ উঠেছে। কৃষক ও কাঁচামাল ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
বক্তারা আরও বলেন, রুমার পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে হলে সরকারকে কৃষকদের জন্য বাজেট বরাদ্দ, প্রণোদনা এবং স্বল্পসুদের কৃষিঋণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্থানীয় চার ইউনিয়ন পরিষদ চাইলে জনগণের উপর আরোপিত টোল ট্যাক্স বাতিল করতে পারে।
তারা জোর দাবি জানিয়ে বলেন— “জনগণের উপর কর নয়, টোল ট্যাক্স বাতিল হোক! নাগরিকের স্বার্থে টোল মওকুফ কর।”
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ও কয়েকজন উপজেলা নেতা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন জনগণের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর