মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্র রিয়াদের 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী সেলফী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে রিয়াদ হোসেন (১৬) নামে এক স্কুল ছাএ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার  পাটুরিয়া আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে রোমান (১৬) নামে আরও এক ছাএ।
নিহত রিয়াদ শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রাং রেজাউল করিমের ছেলে এবং স্থানীয় অক্সফোর্ড একাডেমির দশম শ্রেণির ছাএ ছিলেন। আহত রোমান তেওতা একাডেমির একই শ্রেণির ছাত্র।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন , রিয়াদসহ চারজন মোটরসাইকেলে পাটুরিয়া থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে রিয়াদ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত রোমানকে স্থানীয় মুনু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও সেলফী পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর