মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় গোপালপুরে মরহুম ফুটবল একাডেমী জয়ী

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

সূচনা কালিহাতী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ সালের বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, (১৩ সেপ্টেম্বর)  শনিবার বিকেলে, কালিহাতী হাই স্কুল মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মাঠ ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মালয়েশিয়া শাখার সভাপতি বাদলুর রহমান খান (বাদল) এ সভাপতিত্বে  ফুটবল ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাধন শিক্ষক  মিজানুর রহমান তালুকদার,  সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এনামুল হক, মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি কোচ গোলাম রায়হান বাপন,
প্রমুখ।
এ খেলায় মুখোমুখি হয় কালিহাতীর বাংড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর।
নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর একাদশ।
ফাইনাল শেষে আয়োজকরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল, যা স্থানীয় ফুটবলের প্রতি মানুষের আগ্রহের উজ্জ্বল প্রমাণ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর