মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাফজয়ী ফুটবলার শান্তি মার্ডিকে নিজ বিদ্যালয়ে সংবর্ধনা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন

ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আদিবাসী কন্যা শান্তি মার্ডী। জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে একাই তিন গোল করার এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তার নিজ গ্রামে। মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও নাচগানে মুখর হয়ে ওঠে গ্রামটি।
তার অসাধারণ কৃতিত্বে গর্বিত হয় তার নিজ প্রতিষ্ঠান দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীও
শান্তি মার্ডী এই সাফল্যে  ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তি মার্ডীকে সংবর্ধনা জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু হেনা মো. মোস্তাফিজুর রহমান (দুলাল), সহকারী শিক্ষক লুৎফর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, স্থানীয় ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মো. মোস্তাফিজুর রহমান দুলাল শান্তি মার্ডীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, “আমাদের স্কুলের শিক্ষার্থী শান্তি মার্ডী আজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। এটি শুধু তার পরিবারের গর্ব নয়, বরং সমগ্র এলাকার মানুষকে আনন্দিত করেছে। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।
সংবর্ধনা ও শিক্ষকদের ভালোবাসা পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় শান্তি মার্ডী বলেন, আমার সাফল্যের পেছনে শিক্ষকদের দোয়া, পরিবার ও গ্রামের মানুষের ভালোবাসা অনেক বড় প্রেরণা। আমি দেশকে আরও বেশি কিছু দিতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন।
 বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। বর্তমানে শান্তি মার্ডী দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর