মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় নদীতে নিখোঁজ ব্যক্তি এখনও উদ্ধার হয়নি

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ ব্যক্তির এখনও  সন্ধান মেলেনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় লামা সদর ইউনিয়নের ছোটবমু নদীর ঘাটে নদী পারা পার হবার সময় মামা,ভগিনা দুই জন নদীতে ডুবে যায়। তাদের মধ্যে একজনকে  স্হানীয়রা উদ্ধার করে। অন্য জন নিখোঁজ রয়েছে।
সূত্রে জানায়,নিখোঁজ ব্যাক্তির নাম-মোঃ শাহাজান (৪০), পিতাঃ মোঃ নুর মোহাম্মদ,মাতাঃ তৈয়বা,গ্রামঃ উত্তর চাকমার কুল, নয়াপাড়া পাড়া,রামু-কক্সবাজার। পেশাঃ রাজ মিস্ত্রী।
উদ্ধার কৃত ব্যক্তির নামঃ মোঃ আলা উদ্দিন, পিতাঃ মোঃ ইসমাইল, মাতাঃ লায়লা বেগম। গ্রামঃ উত্তর চাকমার কুল,নয়াপাড়া। রামু- কক্সবাজার। পেশাঃ রাজমিস্ত্রী।
আজ শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির  উদ্ধারে কাজ ডুবরি দল কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মানিক বড়ুয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা নিখোঁজ ব্যক্তির উদ্ধারে সহায়তা করছি।
উল্লেখ্য যে, গত দুই বছর আগেও একই স্থানে মাতামুহুরী নদী পারাপার করার সময় এক উপজাতি ব্যক্তি ডুবে যাওয়ার পর প্রায় ৩ দিন পর নিচে মাতামুুহুরী ব্রীজেের নিচ থেকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর