মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় শিশুর মৃ*ত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় সাখওয়াত (৬) নামে এক শিশুর মুত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা পেট্রোলপাম্প এলাকায় রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর ছেলে।

জানা গেছে, গত কয়েকদিন আগে শিশু সাখওয়াত রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে তার নানা মঞ্জুর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে নানার বাড়ির সামনে রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে শিশু সাখওয়াত খেলা-ধুলা করছিল। এমতাবস্থায় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী একটি অটো ভ্যানগাড়ি শিশু সাখওয়াতকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায় এবং তার শরীরের উপর দিয়ে  ভ্যানগাড়ি চলে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাখওয়াতকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর