মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বাল্যবিবাহ ও শিশুশ্রমকে বিদায়, বদলে যাচ্ছে বীরগঞ্জ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

আমার ইউনিয়ন আমার দার্য়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং একটি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ,  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডল, সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (বীরগঞ্জ এপি) রবার্ট কমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ইউনিয়নগুলোকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ৪টি ইউনিয়নে ১৯,১০৩ জন কিশোর কিশোরীকে সচেতন করা হয়েছে । সার্বিক ভাবে বিভিন্ন বিষয়ে সচেতনতায় কাজ করা হচ্ছে সেই সাথে আগামীতে ২০২৭ সালের মধ্যে পুরো উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষনা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর