শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গুরুদাসপুরে বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে টানা দুইদিনের বিতর্ক উৎসবে উচ্চ মাধ্যমিকে নাজিরপুর ডিগ্রি কলেজ ও মাধ্যমিকে বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিতর্কে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো নাজিরপুর ডিগ্রি কলেজ।

গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব শেষ হয়। বিতর্কে কলেজ শাখায় নাজিরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহমুদা খাতুন ও বিলদহর হাইস্কুলের আরাফাত ইসলাম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। বিতর্কে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

আয়োজক প্রতিষ্ঠান নাজিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবুর সভাপতিত্বে বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, কবি মুন্টু ডানিয়েল ডি কস্তা প্রমূখ।
“শিক্ষাগ্রহণে মোবাইল ফোনই শিক্ষার্থীদের একমাত্র বাধা” বিষয়টির পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় গুরুদাসপুর ও সিংড়ার স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর