মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বিআরডিবির মহাপরিচালকের সাথে জামায়াত নেতা রমজান আলীর সাক্ষাৎ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

গতকাল মঙ্গলবার (০৯/০৯/২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমীর কেন্দ্রীয় মজলিশে শ্যূরা সদস্য কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলীর সাথে তাঁর কারওয়ান বাজার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে তিনি কিশোরগঞ্জ জেলার বিআরডিবির কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে মতবিনিময় করেন।
জামায়াত নেতা অধ্যাপক মোঃ রমজান আলী জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম তৃনমূলে শক্তিশালী করার জন্য নতুন ও জীবন ঘনিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলীকে।
এসময় তাঁর সাথে ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোস্তাক আহমদ ও এনজিও ব্যাক্তিত্ব শেখ আবদুল হাদী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর