মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রুহিয়ায় প্রাইম ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কর্ণফুলী বাজারে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে  উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও নর্থ রিজন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড আব্দুল হালিম, রেজাউল করিম, সিও-এজেন্ট ব্যাংকিং, রংপুর বিভাগ এবং ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ, রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ.কে.এম নাজমুল কাদের, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন এবং শ্রমিক দল রুহিয়া থানার সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ। প্রাইম ব্যাংক রুহিয়া এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালনার দায়িত্ব নিয়েছেন রুহিয়া মটরস-এর স্বত্বাধিকারী  আলমগীর হোসেন।
প্রধান অতিথি বলেন, প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখাটি রুহিয়া অঞ্চলের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে। এ শাখার মাধ্যমে নিরাপদ আর্থিক লেনদেন, ইসলামী ব্যাংকিং সুবিধা, সহজ শর্তে ঋণ সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সেবা এখন গ্রামাঞ্চলের জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।” তিনি আরও জানান, এই শাখা থেকে স্থানীয় ব্যবসায়ীরা মোটা অঙ্কের লেনদেন করতে পারবেন এবং কৃষি বা ব্যবসায়িক প্রয়োজনে সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর