মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ‎৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzEzLjU2LjAuNTEgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q2aiOqe0B

‎পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিকাল ৪টার দিকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলটির পক্ষ থেকে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পৌর মহিলা দলনেত্রী শামিমা আরা সাথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, মেনেকা পারভীন জলি, রিজিয়া সুলতানা রিংকি ও সুলতানা পারভীন মিষ্টি। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এই দলের নেত্রীরা দেশের উন্নয়ন ও সংকটকালে মানবিক সেবা দিয়ে আসছেন। বক্তারা আরও অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মহিলা দলের কোনো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হয়নি। তবে বর্তমানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারছি। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মিঠন আহমেদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর