মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

উৎসব মুখোর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির পক্ষ থেকে ৮টিমের নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে নাগরপুর উপজেলার মামুদনগর সবুজ সংঘ বনাম মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমি অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলাটি উদ্বোধন করেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রফিকুল ইসলাম।
নাগরপুর প্রেসক্লাবের সভাপতি ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তার“জ্জামান বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নাগরিক প্রজন্ম দলের সভাপতি মো. জুয়েল সরকার। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো গোলাম মোস্তফা গোলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, যুগ্ম সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনূর, সাংগঠনিক সম্পাদক মো  রফিজ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মো.  লিয়াকত হোসেন। উদ্বোধনী ম্যাচে মামুদনগর সবুজ সংঘ ১-০ গোলে মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর