মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে  ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় এস.এস.সি ২০২৫ পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা স্মারক দেয়া হয়েছে। শনিবার (৬সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে নাগরপুর উপজেলা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুর রাসেল এর সভাপতিত্ব ও সদস্য সচিব মো, শহিদুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিয়ার রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম দীপন, সদস্য আসিকুর রহমান নিশাত, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাসেম মানিক। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর