বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে উকিলের বিরুদ্ধে মারধর ও অবৈধভাবে জমি দখলের অভিযোগ

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরাইল গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাডভোকেট দেলোয়ারা খাতুন প্রিয়ার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, মারধর ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকালে বিবাদমান জমি নিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড় পক্ষের দাবি, মৃত আমজাদ হোসেনের স্ত্রী মোছাঃ ডলি খাতুন ২০০৮ সালে অন্যের কাছ থেকে সাড়ে ১১ শতক জমি ক্রয় করে চার মেয়ের নামে নামজারি করে দেন। মেয়েরা হলেন—পলি খাতুন, মনোয়ারা খাতুন, রুবিয়া খাতুন ও লতা খাতুন। কিন্তু ছোট পক্ষের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ করে আসছেন। জমি বুঝিয়ে দেওয়ার জন্য সালিশি বৈঠক হলেও ছোট পক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়।

এদিকে ছোট পক্ষের অভিযোগ, বড় পক্ষ সালিশির নাম করে বিভিন্ন সময় তাদের ওপর হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। ছোট পক্ষের বড় মেয়ে অ্যাডভোকেট দেলোয়ারা খাতুন প্রিয়া দাবি করেন, বড় পক্ষের লোকজন সালিশের সিদ্ধান্ত অমান্য করে তাদের ওপর হামলা চালিয়েছে। পরে বড় পক্ষের সদস্যরা উল্টো মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে।

মনোয়ারা খাতুন অভিযোগ করে বলেন,, “আমাদের মা তার নিজস্ব টাকায় জমি কিনে দিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সৎ মা ও তার ছেলেমেয়েরা আমাদের জমি থেকে বঞ্চিত করতে চাইছে। তারা প্রভাব খাটিয়ে আমাদের থানায় মামলা করতেও দিচ্ছে না। অথচ অ্যাডভোকেট প্রিয়ার মামলা সহজেই গ্রহণ করা হচ্ছে। আমরা এখন ভীত-সন্ত্রস্ত অবস্থায় আছি।”

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চার দফা সালিশি বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি। দুই পক্ষই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন,, “জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর