মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নি*হ*ত ২, আ*হ*ত ১

মো. মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ আহত ১জন্য হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার ঘিওর নদীর ওপর নতুন ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর থানার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন (২৪) এবং একই থানার ধুপরিয়া গ্রামের বাবুলের ছেলে সোহান (২৩)। এছাড়া আহত হয়েছেন টাঙ্গাইলের নাগরপুরের টেংরিপাড়া এলাকার জাকিরের ছেলে মারুফ (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর