মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

ডা এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালাটি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি  প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আসন-৬ পরিচালক মির্জা রাশেদুল হাছান জুয়েল।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের ভূমিকা, নির্বাচনী কৌশল ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বক্তরা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশবাসী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা করে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
কর্মশালার শেষাংশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর