মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

“সেভ লাইফের স্লোগান – স্বেচ্ছায় করি রক্তদান” এই মন্ত্রে তরুণ প্রজন্মের মাঝে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দিতে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এর আয়োজনে গোপালপুরের সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিদ্যালয়ের ৫ শত শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় রক্তদাতাদের স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দেন এবং রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করেন।
সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা, যা গোপালপুরের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রোমান মেডিকেল হল এর পরিচালক এসিস্টেন্ট মেডিকেল সুমন পাল, প্রতিষ্ঠাতা এডমিন মো. তামজি, সাধারণ সম্পাদক মো. নুর আলম, এডমিন আব্দুল জলিল, এডমিন মো. কবির হোসেন, মডারেটর ইমরান হোসেন চয়ন, মডারেটর সাবিদ আল রাহাত, মডারেটর মো. তামিম, সদস্য পারভেজ এবং আকাশ, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রুকনুজ্জাম জুয়েল, সহকারী শিক্ষক আ: মজিদ খন্দকার।
সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বলেন স্বেচ্ছাসেবী একটি মহৎ কাজ এই কাজে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের উপকারই করে না, বরং ভবিষ্যতে জরুরি সময়ে রক্ত সরবরাহ সহজ করতেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর