মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে শামীম নামের এক যুবক মারাত্মক আহত 

মোঃ কামাল হোসেন, অভয়নগর (যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে শামীম শেখ (২০) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এশার আযানের পর উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শামীম শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের বাসিন্দা মহিদুল শেখের ছেলে।

গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম।

গুলিবিদ্ধ শামীম শেখের ভাই ইরান বলেন, এশার আযানের কিছুক্ষণ পর কয়েকজন যুবক তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করেছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর