মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় উপকারভোগীর মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে কার্ড ও  চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩/৯/২৫খ্রিস্টাব্দ) জাঙ্গালিয়া ইউনিয়নে ইউপি প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহজাহানের উপস্থিতিতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা সমাজসেবা অফিসার ও দায়িত্বে থাকা ইউপি প্রশাসক মোঃ শাহজাহান জানান, উক্ত ইউনিয়নে ১৯০ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে অসহায় নারীরা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা পাচ্ছেন।
এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীন কবীর এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর